৬, অক্টোবর, ২০১৯, রোববার | | ৬ সফর ১৪৪১

নীলফামারীতে মাইক্রোবাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

আপডেট: অক্টোবর ৫, ২০১৯

  • Facebook Share
নীলফামারীতে মাইক্রোবাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

নীলফামারী প্রতিনিধি// নীলফামারীতে মাইক্রোবাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী জহির উদ্দিন (৬০) নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের বাবরীঝাড়-পঞ্চপুকুর সড়কের বাবরীঝাড় চৌপথি মোড়ে এই ঘটনা ঘটে। নিহত জহির পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী ধনীপাড়া গ্রামের মৃত. জসিম উদ্দিনের ছেলে।

নীলফামারী থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, শুক্রবার রাতে চাপড়াসরমজানি ইউনিয়নের বাবরীঝাড় গ্রামের এক আতœীয়ের বাড়ি থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়ি পঞ্চপুকুরের উত্তরাশশী ধনীপাড়ায় ফিরছিলেন বৃদ্ধ জহির উদ্দিন। পথে বাবরীঝাড় চৌপথি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।