আপডেট: মে ২৩, ২০১৯

আপডেট:

মোঃ খোরশেদ আলম( কুমিল্লা জেলা প্রতিনিধি, ):
সমস্ত মানুষ কিভাবে আল্লাহ সুবহানুতাআলাকে রাজি খুশি করে নবীজীর পরিপূর্ণ সুন্নত মেনে জান্নাতের উচ্চ মাকামে পৌছাতে পারে, সে ফিকিরে দাওয়াত ও তাবলীগ মোবারক মেহনতে বুনিয়াদী জমায়েত “বিশ্ব ইজতেমার অংশ” কুমিল্লার ইজতেমা। এবার কুমিল্লার ইজতেমাটি হতে যাচেছ মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামে যদিও ইজতেমাটি হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারনে ইজতেমাটি পিছিয়ে চূড়ান্তভাবে পরবর্তী তারিখ করা হয়েছে আগামী জুন মাসের ২০,২১,২২। ইজতেমা আয়োজকদের সাথে কথা বলে জানা যায় যে, ঈদের আগেই ইজতেমার মাঠের কাজ সম্পূর্ণ হবে তারাআশাবাদী।
ইজতেমাটি সফল করার জন্য সার্বিক সহয়োগিতা করার আশ্বাস দিয়েছেন কুমিল্লা-৩ মুরাদনগর এর দুই বারের সফল সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন( এফসিএ) মহোদয় এবং কুমিল্লা উওর জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার ও মুরাদনগর উপজেলার চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর এবং মুরাদনগর থানার সুযোগ্য অফিসার ইন চার্জ একেএম মনজুর আলম সহ ১৫ নং নবীপুর(পশ্চিম) ইউনিয়নের চার বারের সফলচেয়ারম্যান হাজী মোঃ কামাল উদ্দিন।
এছাড়াও ১৪ নং নবীপুর(পূর্ব) ইউনিয়নের দুই বারের সফল চেয়ারম্যান কাজী আবুল খায়ের বলেন যেহেতু ইজতেমাটি আমার ইউনিয়নে হচেছ আমি ও আমার ইউনিয়নের সকল সদস্য এবং আমার এলাকার সব শ্রেণীর লোক ইজতেমাটি সফল করার জন্য সার্বিক সহয়োগিতা করব।