১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পুকুরে ফেলে ধর্ষনের চেষ্টা অভিযুক্তকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

আপডেট: অক্টোবর ১৭, ২০১৯

  • Facebook Share
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পুকুরে ফেলে ধর্ষনের চেষ্টা অভিযুক্তকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,: জোর করে ধর্ষণ চেষ্টার অভিযোগে বখাটে এমাদুলকে (৩০) গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার শেষ বিকেলে মিঠাগঞ্জের সাফাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এমাদুলকে পাকড়াও করে গণধোলাই শেষে পুলিশে দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে প্রথমে তাড়া করে পুকুরের পানিতে চুবায় এমাদুল। এরপর ধর্ষণ চেষ্টা চালায়। লোকজন দেখে ধৃত এমাদুলকে সন্ধ্যায় পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এসআই নুরুজ্জামান জানান, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে। আসামি এমাদুলের বাড়ি মিঠাগঞ্জের আজিমদ্দিন গ্রামে। তার বাবার নাম সেলিম তালুকদার।