১২, আগস্ট, ২০২০, বুধবার | | ২২ জ্বিলহজ্জ ১৪৪১

নলছিটিতে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা, ১জনকে আটক করেছে পুলিশ

আপডেট: নভেম্বর ২১, ২০১৮

  • Facebook Share
নলছিটিতে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা, ১জনকে আটক করেছে পুলিশ

নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে রাকিব হোসেন (১৭) নামে একাদশ শ্রেণির এক ছাত্রকে তার সহপাঠিরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত রাকিব হোসেন (১৭) সরকারি নলছিটি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং নলছিটি পৌর এলাকার নান্দিকাঠির মাসুম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে রাকিবের প্রতিপক্ষ সহপাঠীরা কলেজ ক্যাম্পাসে ক্রিকেট খেলছিল। এসময় রাকিব কলেজ ক্যাম্পাসে গেলে প্রতিপক্ষরা তাকে ক্রিকেট খেলার স্ট্যাম্প ও ব্যাট দিয়ে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় বরিশাল হাসপাতালে নেওয়ার পথে মৃত্য হয় রাকিবের।

নলছিটি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, এই হত্যাকান্ডে জড়িত সন্দেহে কাওছার নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত কাওছার হাসপাতাল সড়কের জাকির হোসেন সরদারের ছেলে।