আপডেট: মে ২৫, ২০১৯

আপডেট:

এরশাদ হোসাইন মুন্না (চট্টগ্রাম প্রতিনিধি): আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুন্য নির্ভর সংগঠন “তাজকিয়া ” পটিয়া জোনাল কমিটির (প্রস্তাবিত) ইফতার, ঈদ বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ ২৪ মে রোজ শুক্রবার সংগঠনের সদস্য তারেক আহমেদ এর সভাপতিত্বেও জামশেদ এর সঞ্চলনায় পটিয়া হাইদগাঁও খাতুনে জান্নাত মা-ফাতেমা মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় সাধারণ সম্পাদক আরেফিন রিয়াদ । আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি পটিয়া উপজেলা সাংগঠনিক সমন্বয়কারী মোঃ জাফর ইসলাম। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি পটিয়া উপজেলা সাংগঠনিক সমন্বয়কারী মোঃ নাছির। এছাড়া তাজকিয়া পটিয়া জোনাল কমিটি (প্রস্তাবিত) সদস্যবৃন্দ গণ, হাইদগাঁও খাতুনে জান্নাত মা-ফাতেমা মাদ্রাসা ও এতিমখানার সুপার ও এতিমখানার ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।তাজকিয়া পটিয়া জোনাল (প্রস্তাবিত) কমিটি কর্তৃক এতিমদের বাচ্চাদের জন্য,ইফতার বিতরণ,চাউলের বস্তা ও খাবারের ব্যবস্থা,ঈদ-বস্ত্র,কোরআন শরীফ,শিক্ষা সামগ্রী এবং নানা রকম উপকরন বিরতণ করা হয়।পরিশেষে সভাপতি বক্তব্য, মিলাদ-ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।এতে উপস্থিত ছিলেন ইরফান,আছাদুল ইসলাম,জয়নাল,রুপন,আছাদ,আনোয়ার,সাজ্জাত,সাবিত,শফিক,আজাদ,নয়ন,রাজিব,আরিফ সহ প্রমুখ।