আপডেট: মে ২৫, ২০১৯

আপডেট:

মো: নাঈম শাহ্, নীলফামারীঃ নীলফামারী জেলা পরিষদ থেকে বর্তমান সরকারের
উন্নয়নের অংশ হিসেবে ২০১৮-১৯ অর্থ বছরের ত্রান খাতের অর্থে আগুনে পুরে ও
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিনের সাহায্য দান করা হয়। আজ
শনিবার (২৫ মে) দুপুর ১ টায় নীলফামারী জেলা পরিষদ চত্বরে এই ঢেউটিন বিতরন
করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও নীলফামারী
জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন,
জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপ্লব আহমেদ, জেলা পরিষদ প্যানেল
চেয়ারম্যান মেহেরিন আক্তার পল্লবি, জেলা পরিষদ সদস্য হান্নান সরকার, জেলা
পরিষদ সদস্য মোঃ সাইদুর রহমান এ্যাপোলো, জেলা পরিষদ সদস্য শামিম চেীধুরী,
জেলা পরিষদ সদস্য শিউলি আক্তার সহ আরো অনেকে। জেলা পরিষদ সূত্র থেকে জানা
যায়, “২০১৮-১৯ অর্থ বছর থেকে ত্রান খাতের অর্থে আগুনে পুরে ঘূর্ণিঝড়
ক্ষতিগ্রস্থ প্রায় ১৬৭ টি পরিবারের মাঝে এক বাইন করে ঢেউটিন বিতরণ করা
হয়।” উক্ত ঢেউটিন বিতরন অনুষ্ঠানে নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান ও
জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন
বলেন, “ বর্তমান সরকারের অধিনে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তারই
উন্নয়নের ধারা বাহিকতায় আমরা জেলা পরিষদ গরিব দুঃখিদের মাঝে সাহায্য
সহযোগিতা করছি।”