১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

ধোবাউড়ায় মহান বিজয় দিবস উদযাপিত

আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৮

  • Facebook Share
ধোবাউড়ায় মহান বিজয় দিবস উদযাপিত

জাকারিয়া সৌরভ : ধোবাউড়ায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৮টা৩০ মিনিটে উপজেলা পরিষদের সামনে থেকে র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, ধোবাউড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব হাজী মজনু মৃধা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাফিকুজ্জামান, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শওকত আলম পিপিএম, বীর মুক্তিযোদ্ধা জনাব মোজাম্মেল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা জনাব হাজী মোঃ এয়াকুব আলী খান, ভাইস চেয়ারম্যান জনাব কামাল হোসেন খান, অধ‍্যক্ষ হেলালউদ্দিন, কৃষক লীগের সাধারন সম্পাদক জনাব আনিসুর রহমান ঈমান সহ রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান জনাব হাজী মজনু মৃধা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাফিকুজ্জামান, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শওকত আলম পিপিএম পায়রা উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন।