২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

কাউখালীতে ডায়রিয়ায় আক্রান্ত দেড় শতাধিক

আপডেট: মে ২৫, ২০১৯

  • Facebook Share
কাউখালীতে ডায়রিয়ায় আক্রান্ত দেড় শতাধিক

নাফিউজ্জামান  শাওন  কাউখালী   প্রতিনিধি  :পিরোজপুরের কাউখালীতে  হাসপাতালে   গত পনের দিনে  সরকারি হিসেবে দেড় শতাধিক মানুষ ডায়রিয়া  রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।             জানা গেছে আক্রান্তদের মধ্যে শিশুই বেশি। প্রচণ্ড গরম ও খাদ্যে বিষক্রিয়ায় ডায়রিয়া ছড়িয়ে পড়ছে। এরমধ্যে হাসপাতালে তীব্র স্যালাইন সংকট দেখা দিয়েছে।         জানা যায়,   কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া  স্যালাইনের তীব্র সংকট রয়েছে। মে মাসের ১০ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয় ১৪৭ জন। স্যালাইন সংকটের কথা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো.ছিদ্দিকুর রহমান বলেন, প্রচণ্ড গরম ও খাদ্যে বিষক্রিয়ার কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।