আপডেট: মে ২৬, ২০১৯

আপডেট:

শরীফ, হাইমচর প্রতিনিধি// কোরআন নাজিলের মাস মাহে রমজান। আল্লাহর বিধান অনুযায়ী রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা সিয়াম সাধনা করবে, এটাই নিয়ম। কোনো কোনো সময় আল্লাহর ফরজ বিধান পালনার্থে সাংবিধানিক আইন জারি হতে পারে। সে আইন করাকে যদি কেউ ধর্ম চাপিয়ে দেওয়া বলে বা ধর্মীয় মূল্যবোধে আঘাত করে সেটা অবশ্যই অন্যায় বলে বিবেচিত হবে। এমনই মুসলমানদের রোজার বিয়য়ক সাংবিধানিক আইন নিয়ে আপত্তি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ উক্তি শেয়ার করেছে অন্তর চন্দ্র নামে এক হিন্দু যুবক। স্থানীয়রা বিষয়টা নিশ্চিত হয়ে হাইমচর থানা পুলিশকে অবগত করলে থানা তাকে গ্রেপ্তার করে।
গত ২৫/০৫/২০১৯ খ্রিঃ তারিখ অন্তর চন্দ্র ছৈয়াল (১৭), পিতা- মৃত- মনোরঞ্জন ছৈয়াল, মাতা- লক্ষী রাণী, সাং- পশ্চিম চরকৃষ্ণপুর, থানা- হাইমচর, জেলা- চাঁদপুর তাহার ব্যবহৃত ফেইসবুক আইডি Raj Dip Sorkar হইতে Dhaka News অনলাইন সংবাদ পোর্টাল- “রোজা না রাখলেই গ্রেফতার করে কারাগারে পাঠাচ্ছে মালয়েশিয়া পুলিশ”। এই সংবাদটি শেয়ার করে এবং লিখে “এ কেমন ধর্ম? যেই ধর্ম জোর করে, এ কখনো শান্তির ধর্ম নয়। জোর করে কোন ধর্মকে ধরে রাখা যায় না, আর যাবেও না”। ফেইসবুকে লিখিত শব্দাবলীর মাধ্যমে উক্ত আসামী ফেইসবুক যোগাযোগ মাধ্যমে জ্ঞাতসারে ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘাত করে মন্তব্য করে বিধায় তাহার বিরুদ্ধে হাইমচর থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন ২৮ (২) ধারায় মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।