২৫, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ৬ মুহররম ১৪৪২

ভোলা লালমোহনে নবম শ্রেণী এক স্কুল ছাত্রীকে অপহরণ করেছে বখাটে যুবক

আপডেট: মে ২৬, ২০১৯

  • Facebook Share
ভোলা লালমোহনে নবম শ্রেণী এক স্কুল ছাত্রীকে অপহরণ করেছে বখাটে যুবক

রিপন, লালমোহন প্রতিনিধি // দ্বীপ জেলায় ভোলার লালমোহনে স্কুল ছাত্রীকে অপহরণ করেছে এক বখাটে। লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ড থেকে নবম শ্রেণী পড়ুয়া ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করেছে তজুমদ্দিন উপজেলার চাদপুর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের সিরাজ-উদ-দৌলার ছেলে মোঃ শামিম। এ ঘটনায় শনিবার রাতে লালমোহন থানায় মামলা দায়ের করেছে ছাত্রীর বাবা রেজাউল হায়দার। মামলার পর পুলিশ এখন পর্যন্ত অপহরণকৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী শামিমকে গ্রেফতার করতে পারেনি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে সকাল ৮টার দিকে শামীম অজ্ঞাতনামা কয়েকজনকে সঙ্গে নিয়ে ছাত্রীকে মোটরসাইকেল যোগে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে খোঁজাখুজি করে জানতে পারে তারা তজুমদ্দিনে অবস্থান করছে। পরে লালমোহন থানায় মামলা দায়ের করে ছাত্রীর বাবা। মামলার পর অপহরণকারী শামিম বিভিন্ন মোবাইল ফোন থেকে বাদীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন রেজাউল হায়দার।

এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খাইরুল কবীর জানান, আসামীর বাড়িতে তালা মেরে সবাই পালিয়েছে। তবে ছাত্রীকে উদ্ধার ও অপহারণকারীকে গ্রেফতারে পুলিশ জোর তৎতপরতা চালাচ্ছে।