২৮, মে, ২০১৯, মঙ্গলবার | | ২৩ রমজান ১৪৪০

হাইমচর উপজেলা সাংবাদিক ফোরাম কমিটি গঠন সম্পন্ন

আপডেট: মে ২৬, ২০১৯

  • Facebook Share
হাইমচর উপজেলা সাংবাদিক ফোরাম কমিটি গঠন সম্পন্ন

শরীফ, হাইমচর প্রতিনিধি// হাইমচরে তৃনমূল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সত্যের পক্ষে ও অন্যায়ের প্রতিবাদে হাইমচর উপজেলা সাংবাদিক ফোরাম কমিটি গঠন করা হয়। কমিটিতে দৈনিক চাঁদপুর বার্তার উপজেলা প্রতিনিধি মো. ফারুকুল ইসলামকে সভাপতি, ৭১ টেলিভিশনের উপজেলা সংবাদ সংগ্রহক মো. ইসমাইলকে সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি মো. সাহেদ হোসেন দিপুকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 
আজ  ২৬ মে’ হাইমচর উপজেলা সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন ও আলোচনা সভায় মো. ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও মো. ইসমাইলের পরিচালনায় হাইমচর উপজেলা সাংবাদিক ফোরামের কমিটি ঘোষণা করা হয়।

কমিটেতে সহ-সভাপতি চ্যানেল এস টেলিভিশন উপজেলা প্রতিনিধি মো. শাহ আলম মিজি, যুগ্ন সম্পাদক দৈনিক চাঁদপুর বার্তা উপজেলা প্রতিনিধি মো. জাকির হোসেন, প্রচার সম্পাদক দৈনিক আলোকিত চাঁদপুর উপজেলা প্রতিনিধি মো. শরিফ হোসেন, দপ্তর সম্পাদক চাঁদপুর জমিন উপজেলা প্রতিনিধি মো. রুবেল হোসেন, কোষাদক্ষ দৈনিক চাঁদপুর কন্ঠ উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাসান আল মামুন, মহিলা বিষয়ক সম্পাদক অনলাইন পোর্টাল ক্রাইএকশন উপজেলা প্রতিনিধি তাসলিমা জাহান, সম্মাানীত সদস্য দৈনিক চাঁদপুর সংবাদ উপজেলা প্রতিনিধি মো. মহাসিন মিয়া, অনলাইন নিউজ পোর্টাল বিডি সমাচার ও সময়ের কন্ঠ উপজেলা প্রতিনিধি  জি এম শরীফ মাছুম বিল্লাহ।কমিটির উপদেষ্টা হিসেবে রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাইমচর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোফরান হোসেন এর নাম ঘোষণা করা হয়।