২৫, সেপ্টেম্বর, ২০২০, শুক্রবার | | ৭ সফর ১৪৪২

কুমিল্লায় লাল সবুজ উন্নয়ন সংঘের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা

আপডেট: মে ২৭, ২০১৯

  • Facebook Share
কুমিল্লায় লাল সবুজ উন্নয়ন সংঘের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা

মোঃ খোরশেদ আলম( কুমিল্লা জেলা প্রতিনিধি, দৈনিক সময়ের কণ্ঠ)ঃ
শনিবার বিকেলে শহরের কান্দিরপাড় ইয়াম্মী পার্টি সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটির কুমিল্লা জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ রুহুল আমিন ভূইয়া।এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি, কুমিল্লা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক অাবুল খায়ের, সংগঠনের উপদেষ্টা মোঃ মোক্তার হোসেন, মোঃ মহসিন মিয়া, কুমিল্লা কর্মাস কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মাসুদ, ময়ানামতি মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ কামরুল হাসান, মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজ রায়ুপুর শাখার অধ্যক্ষ মু. ওমর ফারুক, সিনিয়র শিক্ষক ও সংগঠনের মুরাদনগর শাখার উপদেষ্টা খোরশেদ আলম, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অাশরাফ উদ্দিন নিলয়, কুমিল্লা দক্ষিন জেলা শাখার সভাপতি এম,আনোয়ার মজুমদার (বাঁধন), সাধারণ সম্পাদক সোহরাব সজীব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শাওন। এসময় জেলা ও বিভিন্ন উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সংগঠনের সদস্যরা কেক কেটে জন্মদিন উদযাপন করেন।