২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

আশুলিয়ায় সৎ বাবার সহযোগিতায় মেয়েকে ধর্ষণ

আপডেট: মে ২৮, ২০১৯

  • Facebook Share
আশুলিয়ায় সৎ বাবার সহযোগিতায় মেয়েকে ধর্ষণ

সাভার প্রতিনিধি-আশুলিয়ার জিরাবো এলাকায় সৎ বাবার সহযোগিতয় এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় সোমবার ভোর রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধর্ষিতার সৎ বাবা সহ ৫ জনকে আটক করেছে পুলিশ।


আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার চরখালী গ্রামের মৃত জব্বার হাওয়ালাদারের ছেলে মো. সজিব হাওলাদার, রংপুর জেলার কাওনিয়া থানার গদাই গ্রামের ওসমান শেখের ছেলে মামুন শেখ, বরিশাল জেলার কোতায়ালী থানর হিজলা গ্রামের গগন আলীর ছেলে নুরে আলম, গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার হরিনাথপুর গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে হাবিব। এছাড়া সৎ বাবা তাইজুল ইসলামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লহপুর থানার পশ্চিমখামার দশলেী গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীর স্বামী জানান, “গত দুইদিন আগে স্ত্রীকে আশুলিয়ার কাঠগড়ায় সৎ শশুর তাইজুল ইসলামের বাসায় রেখে আমি তিনদিনের জন্য নারায়নগঞ্জে কাজে যাই। পরে খবর পেয়ে আমি ছুটে আসি। আমি দোষীদের কঠিন শাস্তি চাই।”


আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, “রবিবার দুপুরে খালার অসুস্থতার কথা বলে তরুণীকে কৌশলে সৎ বাবা তাইজুলের সহযোগিতায় জিরাবো এলাকায় নিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে তাকে গণধর্ষণ করে ৪ বখাটে।”
উল্লেখ্য ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।