আপডেট: মে ১৮, ২০১৯

আপডেট:

নোয়াখালী প্রতিনিধি। দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার সেনবাগ প্রতিনিধি মো. সাইফ উদ্দিনকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে তারাবির নামাজের পূর্বে তিনি নিজ গৃহে বিশ্রাম নিচ্ছেন। এর মধ্যে রুবেল (২৫) রিমন (২৪) নামের দুই সন্ত্রাসী রড দিয়ে তাকে মারপিট শুরু করে। এতে তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়ে যায়। একপর্যায়ে হামলাকারীরা তার ঘর বাড়ী ভাংচুর করে এবং ঘরে থাকা তার মায়ের উপরও হামলা করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে দ্রুত সেনবাগ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে নোয়াখালী কর্মরত গণমাধ্যমকর্মীরা হাসপাতালে ছুটে যান।
তবে, কি কারণে সাংবাদিক সাইফের ওপর হামলার ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, সাংবাদিক সাইফের ওপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নোয়াখালীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।