আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২০

আপডেট:

আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট প্রতিনিধিঃ
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া দেওয়ানী বাজার গ্রামে এ ঘটনা ঘটে।
লালমনিরহাটের আদিতমারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন-উপজেলার বারঘড়িয়া দেওয়ানী বাজার এলাকার মৃত ফজর রহমানের ছেলে উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য তমিজার রহমান (৪৬), একই গ্রামের মজিবর রহমানের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম (৩৩), একই গ্রামের তহদ্দিন ছেলে শিন্টু মিয়া (৫২), মন্টু মিয়ার ছেলে মশিউর রহমান (২৭), মৃত মোহাম্মদ আলীর ছেলে জাফর আলী (৬২), তার ছেলে মজিবর রহমান (৩৮), মৃত তছলিম উদ্দিনের ছেলে সাবেক সেনা সদস্য আজহার আলী মন্টু (৫৮) ও মজিবর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (১৫)।
স্থানীয় লোকজন জানান, দেওয়ানী বাজার গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে দিনমজুর মন্টু মিয়ার বসতবাড়ির জমি নিয়ে একই গ্রামের জাফরের ছেলে মজিবরের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। দুপুরে দলবল নিয়ে কীটনাশক স্প্রে করে দিনমজুর মন্টুর বাড়ির লোকজনকে ছত্রভঙ্গ করে বাড়িটি ভেঙে দেয় মজিবর ও তার লোকজন। পরে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ গ্রামবাসী প্রতিবাদ করলে তাদেরও কীটনাশক স্প্রে করে ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাসহ উভয়পক্ষের আটজন গুরুতর আহত হয়।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাটির তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।