২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে একজনের মৃত্যু

আপডেট: জুন ১৭, ২০১৯

  • Facebook Share
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে একজনের মৃত্যু

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে শুক্রবার রাতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সাগর আহমেদ (১৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সাগর মোবাইল ফোন চার্জে দিতে গিয়ে সকেট এর সাথে বিদ্যুৎ লাইনের সংযোগ দিলে চার্জারে বিদ্যুতায়িত হয়। এ সময় ঘটনাস্থলে সাগর বিদ্যুতপৃষ্ট হয়ে সেখানে আছড়ে পরে। সাগরের চিৎকার শুনে বাড়ির লোকজন দ্রুত বিদ্যুৎ লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হলে চিকিৎসকরা সদর তাকে হাসপাতালে প্রেরণ করেন। পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে তার অবস্থা আরো আশংকাজনক হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এবং সেখানে যাবার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্য ঘোষনা করেন।