আপডেট: জুন ১৭, ২০১৯

আপডেট:

নাজমুল হোসেন, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার ২নং নেকমরদ ইউনিয়ন এর কুমারগঞ্জ বালিয়াদিঘী ভূমিহীনদের মাঝে নিজ উদ্দেগে একটি করে নলকূপ চারটি করে পাইপ ফিল্টার ও সিমেন্ট বিতরণ করেছেন রাণীশংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শাহারিয়ার আজম মুন্না,এতে উপস্তিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা,সহকারী ভুমি অফিসার জনাব সোহাগ চন্দ্র সাহা,সহ আরো স্থানীয় নেতৃবৃন্দ, উল্লেখ্য থাকে যে নেক মরদ বাজারে খাস জমির মধ্যে বসবাসকারী যেসব পরিবার ছিলেন তাদেরকে কুমারগঞ্জ বালিয়াদিঘীতে দুই শতক করে প্রতিটি পরিবারকে জমি দিয়ে বাড়ি করতে দেওয়া হচ্ছে এবং তাদের মধ্যেই এই নলকূপ বিতরণ করা হয় ১৯টি নলকুপ দেওয়া হয়েছে ।