আপডেট: জুন ১৮, ২০১৯

আপডেট:

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সেকেন্ডারি এডুকেশন ডেভলপমেন্ট প্রোগ্রাম(এস ই ডি পি) এর অধীনে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী শিক্ষক সংগঠকদের মাঝে বার্ষিক তথ্য বিবরণী সহ উপকরণ বিতরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মংগলবার ১১ টায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন জি এম জিয়াউর রহমান, প্রোগ্রাম অফিসার, বিশ্বসাহিত্য কেন্দ্র, পটুয়াখালী ও বরগুনা জেলা। কলাপাড়া উপজেলার মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক ও সংগঠক শিক্ষক এ কর্মশালায় অংশ নেন। পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই পড়ার ব্যাবস্থা করে আসছেন।যার মধ্যে ষষ্ঠ শ্রেণীতে ২০টি, সপ্তম শ্রেণীতে ১৮টি, অষ্টম শ্রেণিতে ১৪টি, নবম শ্রেণিতে ১৯টি এবং ১০ম শ্রেণিতে ১৪টি সহ মোট ৮৫ টি বই পড়ার ব্যাবস্থা করেন।এছাড়াও সহকারী গ্রন্থাগারিককে আর্থিক সহায়তা প্রদান করে এ কাজকে ত্বরান্বিত করে যাচ্ছেন।