৩, আগস্ট, ২০২০, সোমবার | | ১৩ জ্বিলহজ্জ ১৪৪১

রাণীশংকৈলে নদীর খাল পুনঃখননের উদ্বোধন

আপডেট: জানুয়ারি ৩০, ২০২০

  • Facebook Share
রাণীশংকৈলে নদীর খাল পুনঃখননের উদ্বোধন

নাজমুল হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ– ঠাকুরগাওঁয়ের রাণীশংকৈল উপজেলায় লোলতাই নদীর খাল পুনঃখননের কাজ উদ্বোধন করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ),বিএডিসি দিনাজপুর রিজিয়ন এর বাস্তবায়নে পুনঃখননের কাজ উদ্বোধন করা হয়।

বৃহ:স্পতিবার সকালে নন্দুয়ার ইউনিয়নের গুনিয়া নদীর ধারে খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ।

এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম,সহকারী প্রকৌশলী ইমরুল কায়েস মির্জা কিরণ,প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার,যুবলীগ নেতা শাহনেওয়াজ প্রমুখ।

জানা যায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর আওতায় বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তিনটি ঠিকাদার প্রতিষ্ঠান নওশাদ,রুলেক্স এবং জব্বার ট্রেডার্স এ নদীর খাল পুনঃখনন বাস্তবায়ন করবে। এতে ভন্ডগ্রাম সেতু থেকে যাদুরানী সেতু পর্যন্ত ১৩.৪৫ কিলোমিটার নদী দেড় কোটি টাকা ব্যয়ে খনন কাজ করবে এ তিন ঠিকাদার প্রতিষ্ঠান।

নদীর খাল পুনঃখননের কাজ শুরু করায় কৃষকরা স্বস্তি প্রকাশ করে অত্র এলাকার বাসিন্দা ফারুক আহাম্মদ বলেন, দ্রæত এ খনন কাজ করা হলে বেঁচে যাবে হাজার হাজার হেক্টর জমির ফসল ।