২, সেপ্টেম্বর, ২০২০, বুধবার | | ১৪ মুহররম ১৪৪২

আগামী ২২ জুন ২০১৯ (০৮ আষাঢ়,১৪২৬) দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেই। অনুষ্ঠিত হতে যাচ্ছে

আপডেট: জুন ২১, ২০১৯

  • Facebook Share
আগামী ২২ জুন ২০১৯ (০৮ আষাঢ়,১৪২৬) দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেই। অনুষ্ঠিত হতে যাচ্ছে

বিশেষ প্রতিনিধি অনিক দেবনাথ: আগামী ২২ জুন ২০১৯ (০৮ আষাঢ়,১৪২৬) দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে।শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূলে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৫০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কুলাউড়া উপজেলায়।এ উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয় আজ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে।
আবাসিক মেডিকেল অফিসার ডা.জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এ.কে.এম. সফি আহমদ সলমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ নূরুল হক স্যার সংক্ষেপে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং সফলভাবে কর্মসূচী সমাপ্তকরণে সহযোগিতার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।