আপডেট: জুলাই ১৩, ২০১৯

আপডেট:

গাজীপুর প্রতিনিধি, জুনায়েদ খান:
গাজীপুর মহানগর টেক কাথোরা এলাকা থেকে বিয়ারসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
গতকাল শুক্রবার রাতে র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
প্রেসবিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, শুক্রবার সন্ধ্যায় র্যাব-১ এর আভিযানিক দল বিয়ার ক্রয়-বিক্রির গোপন সংবাদ পেয়ে সদর থানাধীন টেক কাথোরা এলাকায় অভিযান চালায়। অভিযানে রতন আর্মির বাড়ীর দক্ষিণ পার্শ্বের একটি টিনের ঘর থেকে ৬০ক্যান বিদেশী বিয়ার (যার আনুমানিক মূল্য ৩০হাজার), নগদ ১০হাজার ২৬০টাকা ও ৫টি মোবাইল ফোনসহ ৩জনকে আটক করা হয়। আটককৃত মোঃ ইমরান হোসেন (২৩) জিএমপি সালনা বাজার এলাকার মোঃ মোস্তফা কামালের পুত্র, মোঃ মাহমুদ হাসান (১৯), দক্ষিণ সালনা এলাকার মোঃ মিজানুর রহমানের পুত্র, মোঃ খাইরুল ইসলাম ওরফে রিপন (১৯) কাথোরা এলাকার পিতা-মোঃ বাবুল হোসেনের পুত্র। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।