২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

লালমনিরহাটে অবৈধ অস্ত্র উদ্ধার আটক-৩

আপডেট: জুন ২২, ২০১৯

  • Facebook Share
লালমনিরহাটে অবৈধ অস্ত্র উদ্ধার আটক-৩

আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট শহরের বিএনপি কলোনি থেকে একটি চায়না পিস্তলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন-লালমনিরহাট পৌরসভার বালাটারী বিএনপি কলোনি এলাকার বাসিন্দা ও রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় অফিসের প্রধান অফিস সহকারী পারভেজ আক্তার টপি (৪২), একই এলাকার মোহাম্মদ ইসলালের ছেলে মুরাদ হোসেন আনন্দ (২৩) ও মৃত মহুর আলীর ছেলে শহিদুল ইসলাম (২৩)।

শুক্রবার (২১ জুন) রাত ১০টার দিকে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কয়েকদিন ধরে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে সদর থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ জুন) ভোরে একজনকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমত অভিযান চালিয়ে বাকি দু’জনকে আটক করা হয়। এ সময় রেলওয়ে কর্মচারী পারভেজ আক্তার টপি’র কাছ থেকে ৭ দশমিক ৬২ মিলিমিটারের একটি চায়না পিস্তল উদ্ধার করা হয়েছে।

আটক তিন ব্যক্তিকে পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে।

রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় সদর দফতরের সংস্থাপন শাখার ডিভিশনাল পার্সোনাল অফিসার আব্দুল রহমান বলেন, রেলওয়ের উচ্চমান সহকারী পারভেজ আক্তার টপিকে পিস্তলসহ পুলিশ আটকের খবর স্থানীয়দের কাছ থেকে শুনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। অভিযুক্ত হলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।