২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

সেতু নয় যেন, মরণ ফাঁদ

আপডেট: জুন ২২, ২০১৯

  • Facebook Share
সেতু নয় যেন, মরণ ফাঁদ

সাভার প্রতিনিধি // আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বংশী নদীর উপর উনাইল-গোপালবাড়ী- কন্ডা সংযোগ বাঁশের সাঁকোটি এই অঞ্চলের বাসিন্দাদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে।
উনাইল ও গোপালবাড়ী গ্রাম নিয়ে ধামসোনা ইউনিয়নের ২ নং ওয়ার্ড গঠিত। পাঁচ সহস্রাধিক মানুষের যোগাযোগ অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল এই সংযোগ সাঁকো। জীবনের ঝুঁকি নিয়েই এই সাঁকো দিয়ে নিত্যদিন চলাফেরা করতে হয় শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাইকে।প্রতি বছর শুকনো মৌসুমে সাঁকোটি নতুন করে নির্মাণ করা হলেও বর্ষা এলেই জনমনে চরম দুর্ভোগ নেমে আসে।বংশী নদীর প্রবল স্রোত এবং কচুরিপানার সংঘর্ষে সাঁকোটিকে কম্পমান করে তুলে। তখন সাঁকোটি এলাকাবাসীর চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন হল বাঁশের সাঁকোর পরিবর্তে একটি ব্রিজ নির্মাণ করে DEPZ এর সাথে যোগাযোগ ব্যবস্থাকে আরো সহজ করে দেওয়া। আসন্ন বর্ষা মৌসুমেও সাঁকোটি সংস্কার না হওয়া জনগণের দীর্ঘশ্বাস বেড়েই চলেছে।উল্লেখ্য, এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ের সাথে DEPZ ওতপ্রোতভাবে জড়িত।