২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

লোহাগাড়ার সকল প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

আপডেট: আগস্ট ৩১, ২০১৯

  • Facebook Share
লোহাগাড়ার সকল প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

আরিফুল ইসলাম রিফাতঃ চট্টগ্রাম।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পরিবেশের মানোন্নয়নে লোহাগাড়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।শনিবার (৩১ আগস্ট) সকালে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌসিফ আহমেদ।এদিন প্রতিটি বিদ্যালয়ে কমপক্ষে পাঁচটি করে গাছের চারা রোপণ করা হয়।
তৌসিফ আহমেদ বলেন, পরিবেশের মানোন্নয়নে জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসন আজকের কর্মসূচি বাস্তবায়ন করেছে।লোহাগাড়া উপজেলায় মোট ১০৩ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিটি বিদ্যালয় কমপক্ষে পাঁচটি করে গাছের চারা রোপণ করা হয়েছে বলে জানান তিনি।