আপডেট: জুন ২৫, ২০১৯

আপডেট:

মোঃইমরান হোসাইনরাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধি,রাঙ্গাবালীতে আনছার ভিডিপি ডিউটি নিয়ে বানিজ্য,এমন কাজ করেছেন বড়বাইশদিয়া উনিয়ন কমান্ডার আক্কাচ।ভোট কেন্দ্রে যাওয়ার আগে গভমেন্ট যাতায়াত ভাতা ১২জনের এক একটি দলকে ছয় হাজার টাকা ভাতা দেন।কিন্তু দলো নেতা পিসি, এপিসি কে না জানিয়ে টাকা গুলো গোপন করে ফেলে উপজেলা কর্তা মোঃজুয়েল ও বড়বাইশদিয়া ইউনিয়ন কমান্ডার মোঃআক্কচ। এ সংবাদ আনছার ভিডিপির সদস্যরা জানতে পারে এবং তার কাছে জানতে চাওয়ায় তিনি বলেন নির্বাচনের পরে এ ভাতা দেওয়া হবে।জাতীয় সংসদ নির্বাচনের পর ৭ ই জানুয়ারি ২০১৯ ইং তারিখ আনছার ভিডিপির সদস্যদের সম্মানি ভাতা জেলা কর্ম কর্তারা এসে রাঙ্গাবালী উপজেলা ভবনে বসে প্রদান করে।এসময় আক্কাচ গোপনে প্রতেক দলের পিসি,এপিসি কে ডেকে বলেন সবাই বিল ছাড়িয়ে আরো পাচঁ শত টাকা করে দিতে হবে।এব্যাপারে জানতে চাওয়ায় তিনি বলেন আগামী ১৮ তারিখ উপজেলা নির্বাচন আসতেছে তাই কাগজপত্র ঠিক করতে হবে এবং জেলা কর্ম কর্তাদে কিছু খরচ দিতে হবে।এদিকে রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে আনছার ভিডিপির পুরানো সদস্যদের বাদ দিয়ে নতুন করে এক হাজার করে টাকা নিয়ে তার এলাকার প্রশিক্ষণ ব্যতীত লোকদের তালিকা দেন। তাই পুরানো সদস্যরা এ খবর পেয়ে বলেন এক একটা গুরোপ থেকে জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ১৮ হাজার করে টাকা নিয়েছে আক্কাচ। বড়বাইশদিয়ার, কাটাখালী,চর গঙ্গা ও গাব্বুনিয়া এই তিন এলাকার চারটি দল থেকে ৭২ হাজার নিয়ে ও বাদ দিয়েছেন। আমাদেরকে উপজেলা নির্বাচনের ডিউটির তালিকা থেকে বাদ দিয়েছে তাই আমরা আমাদের পাওনা টাকা চাওয়ার কারনে এমন কি হুমকি ধমকিও দেয় আক্কাচ।আনছার ভিডিপির কয়েকজন পিসি এপিসি নাম না বলার শর্তে আমাদের কাছ অভিযোগ করে এবং বলেন বিগত বছর আমরা দাইত্ত পালন করেছি কিন্তু এতো টাকা আমাদের কাছ থেকে নেয়া হয়নি তবে উপজেলা কর্ম কর্তা মোঃজুয়েল রাঙ্গাবালী যোগদান করার পর আমাদের কাছ থেকে এক থেকে দের হাজার করে টাকা নিয়েছে তারা আরো বলেন এ টাকা নেয়ার পেছনে মোঃজুয়েলের হাত আছে বলে ব্যাক্ত করেন।এদিকে সরেজমিনে গিয়ে জানা যায় এবং আনছার ভিডিপির কয়েকজন কর্মি, উজ্জাল,আল আমিন, মাসিকুর,সুমন,সফিক , পিয়েল,মহিলা দলের কয়েক জন নাম না বলার, শর্তে আমাদের কাছে অভিযোগ করে বলেন আক্কাচ আমাদের নির্বাচন চলাকালীন তালিকা নেয়ার সময় পাচঁশত এবং গবমেন্টের দেয়া যাতায়াত ভাতা পাচঁশত আরো নির্বাচনের পর তাদের সম্মানি ভাতা থেকে পাঁচশত এই মোট পনেরোশত টাকা নিয়েছে আক্কাচ।এবংরাঙ্গাবালী উপজেলা নির্বাচন উপলক্ষে পুরানো সদস্যদে বাদ দিয়ে নতুন কর্মীর তালিকা করে তাদের কাছ থেকেও এক হাজার টাকা নিয়েছে এমন বক্তাব্য দেন নতুন সদস্যরা।এদিকে উপজেলা কর্তা মোঃজুয়েল বলে আমি এই টাকা সম্পর্কে কিছু জানিনা।আর আনছার ভিডিপির সদস্যরা বলেন এই জুয়েলের কারনে আমাদের কাছ থেকে বেশি টাকা নেয় হয়।