২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

লক্ষীপুরে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আপডেট: জুন ২৬, ২০১৯

  • Facebook Share
লক্ষীপুরে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি ঃ মীর মনির   লক্ষীপুর জেলার চন্দ্রগন্জ থানায় চন্দ্রগন্জ প্রেস ক্লাবের উদ্দেগে ঈদ পূর্ণমিলনী ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হইয়াছে। প্রেস ক্লাবের সভাপতি মো:আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লক্ষীপুর জেলা পুলিশ সুপার জনাব আ স ম মাহাতাব উদ্দিন (পিপিএম-সেবা)।  বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লক্ষীপুর জেলা পরিষদের সন্মানীত চেয়ারম্যান সাজাহান পাটোয়ারী। চন্দ্রগন্জ থানার দায়িত্ব প্রাপ্ত জনাব আবুল কালাম আজাদ। চন্দ্রগন্জ হাইওয়ে থানার ইনচার্য, বাজার কমিটির সেক্রেটারি, ১০নং চন্দ্রগন্জ ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য সহ অন্নান্য ব্যাক্তি বর্গ।  লক্ষীপুর জেলা পুলিশ সুপার মাহাতাব উদ্দিন বলেন, এই জেলায় সন্রাসী,চাঁদাবাজী,মাদক,লুটপাট,নারী নির্যাতন,  জবর দখল, ভূমি দখল, অবৈধ কার্যকলাপ হতে দেওয়া হবেনা। অপরাধী যেই হোক যে দলেরই হোক শাস্তি তাকে পেতেই হবে। রাজনৈতিক পরিচয়ে কেউ পার পেতে পারবেনা। পুলিশ সুপার যে কোন অভিযোগ থানায় দিতে বলেন, থানা যদি ব্যবস্হা না নেয় সরাসরি তার কাছে অভিযোগ করতে বলেন। তিনি আরো বলেন,সামনে পুলিশে নিয়োগের সময় কারো সাথে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করেন। জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সজাগ ও সচেতন থাকার আহবান জানান।