আপডেট: জুন ২৭, ২০১৯

আপডেট:

আরিফুর রহমান আরিফ: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এর লোকনৃত্য ইভেন্টে ঝালকাঠি সরকারি কলেজের দ্বাদশ শ্রেনির ছাত্র চিন্ময় পাল জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ন পদক লাভ করেছে। জাতীয় শিক্ষা সপ্তাহের জাতীয় পর্যায়ের পুরস্কার ২৬ জুন (বুধবার) বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়।শিক্ষা মন্ত্রী ডাঃদীপু মনি তার হাতে স্বর্নপদক তুলে দেয়। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রলয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী , মোঃ সোহরাব হোসেন সিনিয়র সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। স্বর্ন পদক লাভ করায় কলেজের অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীন আনিছ তাকে অভিনন্দন জানান।