আপডেট: ডিসেম্বর ২৬, ২০১৮

আপডেট:

জাকিরুল ইসলাম, বিরামপুর, দিনাজপুর, প্রতিনিধিঃ
বিরামপুর উপজেলার ৬ নাং জোতবানী ইউনিয়ন আ.লীগ আয়োজিত নৌকা মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর-৬ আসনে আ.লীগের নৌকা মার্কা মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শিবলী সাদিক এমপি বলেন, “অন্তান্ত দুঃখ ও পরিতাপের বিষয় আজকে যখন কৃষকের টাকায় পদ্মা সেতু হচ্ছে, যখন আপনাদের টাকায় বাচ্চারা বছরের প্রথমে বই পাচ্ছে, যখন আপনাদের টাকায় সমস্ত প্রাথমিক বিদ্যালয় একযোগে সরকারী করা হয়েছে, আপনাদের টাকায় জনগন ফ্রিতে ঔষধ পাচ্ছে, আপনাদের টাকায় ব্রিজ, রাস্তাঘাট, মসজিদ নির্মাণ হচ্ছে। ঠিক সেই সময়ে বিজয়ের এই মাসে এদেশে নিবন্ধন হারা, যে দলটি ৭১ সালে আমার মা- বোনদের ইজ্জত পাকিস্তানী হায়েনাদের হাতে তুলে দিয়েছিল সেই জামায়াত দিনাজপুর- ৬ আসনে আমাদের সঙ্গে ভোট যুদ্ধে নেমেছে।
এ সময় তিনি আরও বলেন, ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন বিজয়ের মাসের এই নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনারা কি উন্নয়ন চান, অর্থনীতির গতি চান, বাংলাদেশের সমৃদ্ধি চান নাকি অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াও, মানুষ খুন, এতিমের অর্থ আত্মসাৎ, গ্রেনেড হামলা- এই খুনিদের চান এটা আপনাদের চিন্তা করতে হবে।এ সময় জনসভা স্হলে হাজার হাজার নারী পুরুষ নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য হাত উঠিয়ে অঙ্গিকার করেন।
২৫ (ডিসেম্বর) মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় শিবপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গনে জোতবানী ইউনিয়ন আ.লীগের সাঃ সম্পাদক কবীর হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিরামপুর উপজেলা আ.লীগের যুগ্ন সাঃ সম্পাদক গোলজার হোসেনের সঞ্চালনায়, এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সভাপতি মিজানুর রহমান মন্ডল, জেলা আ.লীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, বিরামপুর পৌরসভার মেয়র লিয়াকত আলী সরকার, উপজেলা আ.লীগের সাঃ সম্পাদক খাইরুল আলম রাজু, বর্ষীয়ান রাজনীতিবিদ আঃ আজিজ সরকার, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান শাহ, ছাএলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহারিয়ার ফেরদৌস হিমেল, যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সহ-সভাপতি আনোয়ার হোসেন টিট, সাঃ সম্পাদক মাহাবুব আলম বকুল, যুবলীগ নেতা আলম হোসেন, সেচ্ছাসেবকলীগ আহবায়ক মেজবাউল ইসলাম, যুগ্ন আহবায়ক মেহেদি হাসান, ছাএলীগ সভাপতি আঃ রাজ্জাক, বীরমুক্তিযোদ্ধা গণ সহ উপজেলা আ.লীগ ও ইউনিয়ন আ.লীগের সিনিয়র নেতৃবৃন্দ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, মহিলালীগ, ছাএলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন।