২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

সুইজ গেইট বিকল হওয়ায় দুই ইউনিয়ন বাসির চরম দুর্ভোগ

আপডেট: জুলাই ১, ২০১৯

  • Facebook Share
সুইজ গেইট বিকল হওয়ায় দুই ইউনিয়ন বাসির চরম দুর্ভোগ

জি এম শরীফ মাছুম বিল্লাহহাইমচর প্রতিনিধি, চাঁদপুরঃ
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন ও ১৩ নং হানারচর ইউনিয়নের সীমান্ত এলাকায় সুইজ গেইট বিকল হওয়ায় দুই গ্রাম বাসির চরম দুর্ভোগ দেখা দিয়েছে। মেঘনা নদীর পানি বর্ষায় এই সুরুজ গেইটের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ায় হানারচর ইউনিয়নের গোবিন্দা গ্রামের বাড়িঘর ও রাস্তায পানিতে ডুবে যায়।এতে করে এই দুটি ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, ১২ নং চান্দ্রা ইউনিয়নের ১ ও ৭ নং ওয়ার্ড হানারচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বকসিলা পোল এলাকায় রিং বাঁধে একটি ৫০ বছরের পুরনো সুইজ গেইট  রয়েছে। এই সুইজ গেইট দিয়ে জোয়ার ভাটার পানি ভিতরে প্রবেশ করানো হতো। বর্ষার সিজনে সুইজ গেইট বন্ধ রাখা হতো যাতে করে এই গ্রামবাসী পানিবন্দি না হতে পারে। এছাড়া এই গ্রামের কৃষি জমিতে পানি সেচের জন্য খরা মৌসুমে মেঘনা নদীর পানি এখান দিয়ে ঢুকানো হতো।এই সুইজ গেইটের লোহার ডালাটি দীর্ঘদিন যাবত জং পড়ে নষ্ট হয়ে গেছে। এতে করে জোয়ার ভাটার পানি আটকানো  সম্ভব না হওয়ায় ফসলের জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে ও প্রায় ৩০ হাজার মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকার ভুক্তভোগীরা।  চান্দ্রা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা লিটন শেখ জানায়, সুইজ গেইটের দরজা নষ্ট হওয়ার পর দুই মাস পূর্বে এলাকার মেম্বার তা মেরামতের জন্য খুলে নেয়। সুইজ গেইটি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের করার কথা থাকলেও তারা কোনো নজরই দেয়নি। সুইজ গেইটের ডালাটি খোলা থাকার কারণে বর্ষার সিজনে মেঘনার পানি  ভিতরে প্রবেশ করায় হাজারো মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। এছাড়া পানির তোপে দুটি রাস্তা ঝুঁকির মধ্যে পড়েছে। যেকোনো সময় রাস্তাটি ভেঙ্গে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখনই এই সুইজ গেইট মেরামত করা খুবই জরুরী। সংশ্লিষ্ট দপ্তরের কাছে জোর দাবি যাতে করে এই সুইজ গেইট সংস্থার কাজ করা হয়। এই এলাকাবাসীকে পানি বন্দি থেকে মুক্তি দেন।