আপডেট: মে ১৯, ২০১৯

আপডেট:

কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: কালিহাতী উপজেলার গরিলাবাড়ীতে শনিবার মানবিক সহায়তার কর্মসূচীর আওতায় হত দরিদ্রদের মাঝে শুকনো খাবার ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সাংসদ আলহাজ¦ হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা আ’লীগের অন্যতম সদস্য খন্দকার আঃ মাতিন, গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার, স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদ প্রমুখ।