২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

টাঙ্গাইলে প্রশিক্ষণ প্রাপ্ত বিমান বিধ্বস্ত

আপডেট: নভেম্বর ২৩, ২০১৮

  • Facebook Share
টাঙ্গাইলে প্রশিক্ষণ প্রাপ্ত বিমান বিধ্বস্ত

আপন আর্য্য,(শামসুল হক কলেজ প্রতিনিধি) কালিহাতী, টাঙ্গাইল : টাঙ্গাইলে
মধুপুর উপজেলায় রসুলপুর  বিমান বাহিনীর
টেলকি ফায়ারিং জোনে একটি প্রশিক্ষণ
উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায়
প্রশিক্ষণ বিমানটির পাইলট উইং কমান্ডার
আরিফ নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে
বলে জানিয়েছেন মধুপুর উপজেলা পরিষদের
সাবেক ভাইস চেয়ারম্যান জস্টিনা নখরেট।
মধুপুর থানার এসআই ফখরুল ইসলাম বিষয়টি
নিশ্চিত করে বলেন, উড়োজাহাজ বিধ্বস্ত
হয়ে প্রশিক্ষণার্থী উইং কমান্ডার আরিফ
মারা গেছেন। এখন উদ্ধার কাজ চলছে।