আপডেট: ডিসেম্বর ১৫, ২০১৯

আপডেট:

মোঃ নাঈম শাহ্,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত
মুক্তির দাবিতে ও দেশব্যাপী নির্যাতন, নিপিড়ন, হত্যার প্রতিবাদে বিক্ষোভ
সমাবেশ করেছে জেলা বিএনপি। রবিবার ১৫ই ডিসেম্বর নীলফামারী পেীর সুপার
মার্কেট থেকে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশের বাধার
সম্মুখে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে। স্বল্প পরিসরের বিক্ষোভ সমাবেশে
জেলা বিএনপির আহবায়ক আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের
সাংগঠনিক সম্পাদক সুরিদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির
সদস্য সচিব জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহিদুল ইসলাম দোলন,
সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.কাজী আক্তারজ্জুামান জুয়েল।ু এ
সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, পৌর
বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদ চেীধুরী, জেলা শ্রমিক দলের সাধারণ
সম্পাদক জামিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ
আজম, জেলা তাতি দলের আহবায়ক শাহাজাদা মুক্তি, পৌর যুবদলের সভাপতি নুর
আলম(ভারপ্রাপ্ত), জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স সহ
জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দ।