৩, আগস্ট, ২০২০, সোমবার | | ১৩ জ্বিলহজ্জ ১৪৪১

দেবিদ্বারে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হিন্দুধর্মাবলম্বীদের রথ যাত্রা অনুষ্ঠিত

আপডেট: জুলাই ৪, ২০১৯

  • Facebook Share
দেবিদ্বারে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হিন্দুধর্মাবলম্বীদের রথ যাত্রা অনুষ্ঠিত

মোঃশাহিদুল ইসলাম ভূঁইয়া ( দেবিদ্বার প্রতিনিধি, কুমিল্লা)  :হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের ‘রথ যাত্রা’ প্রতি বছরের ন্যায় এবারো কুমিল্লার দেবিদ্বারে বেগমাবাদ এলাকায় অনুষ্ঠিত হয়েছে।      শ্রীশ্রী রাধামাধব মন্দির পরিচালনা কমিটির আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৪টায়  উপজেলার বেগমাবাদ  শ্রী শ্রী রাধামাধব মন্দির থেকে ভক্তরা ঢোল-ঢাক বাজিয়ে এই বর্ণাঢ্য শোভা যাত্রা বের করেন।    রথ যাত্রার উদ্বোধন করেন জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যাম মোঃ শোহরাব হোসেন। এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জহিরুল আনোয়ার, শ্রী শ্রী রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ ভৌমিক, সহ সভাপতি হারাধন সাহা, সাধারণ সম্পাদক  তপন  চন্দ্র সাহা,অর্থ সম্পাদক বাদল সাহা সহ ভক্ত বৃন্দ।