আপডেট: মে ২৪, ২০২০

আপডেট:

ভোলা প্রতিনিধিঃ-মোঃ-জাফর ইসলামঃ- আজ সকালে ১১টার দিকে নিজ উদ্যোগে কয়েকটি অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে গোপনে ঈদ খাদ্য সামগ্রী ঘড়ে ঘড়ে পৌঁছে দিয়েছেন ভোলা জেলা ছাএলীগ নেতা আজিজ মেহেরাব মোল্লা।তিনি বলেন করোনার এই পরিস্হিতিতে অসহায় মানুষগুলো কর্মের অভাবে ঠিকমত পরিবার নিয়ে খাওয়া করতে পারছে না এবং ঈদের দিনে একটু ফিন্নি তৈরি করবে সেই সামর্থ্য নেই। এমতাবস্থায় নিজ উদ্যোগে এসে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি এবং তাদের মাঝে ঈদের হাসি ফুটানোর জন্য আমার এই প্রচেষ্টা। খাদ্য সামগ্রীগুলো হলো :- ৫ কেজি চাল,২ কেজি আলু, ৫০০ গ্রাম তৈল, ৫০০ গ্রাম চিনি, সেমাই, ২৫০ গ্রাম গুড়া দূধ ও ১ কেজি আটা তাদের মাঝে পৌঁছে দেন ছাএলীগ এই নেতা।