২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ গাঁজা জব্দ

আপডেট: জুলাই ৭, ২০১৯

  • Facebook Share
বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ গাঁজা জব্দ

জাকির হোসেন, শার্শা, যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ভারতীয় ২৮কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার ভোরের দিকে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর এলাকা থেকে এ গাঁজা জব্দ করা হয়। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।


যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর বিওপি’র নায়েক জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরের দিকে রঘুনাথপুর সীমান্তে অভিযান চালানো হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। এ সময় পাচারকারীদের ফেলে যাওয়া দু’টি টুপলা খুলে ২৮কেজি গাঁজা পাওয়া যায়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ২লাখ ৮০হাজার টাকা বলে বিজিবি জানায়।