আপডেট: মে ৩, ২০২০

আপডেট:
মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা দুই গার্মেণ্টস শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এ বিষয়ে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ভাইরাস পরীক্ষাগার হতে ঐ দুই জনের গার্মেন্টস শ্রমিকের করোনা পজেটিভের রির্পোট পায় জেলা স্বাস্থ্য বিভাগ এবং তাদের নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেওয়া হয়েছে।
সংস্লিষ্ট সূত্র মতে জানা যায়, করোনা আক্রান্ত ঐ দুই গার্মেন্টস শ্রমিকের মধ্যে একজন নারী(২৪) ও একজন (২০) তরুন। তারা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন। জানা যায়, তারা ঢাকার গাবতলী এলাকার একটি গার্মেন্টসে কর্মরত ছিল। গত ২৪ এপ্রিল ভোরে তারা নীলফামারীর গ্রামের বাড়িতে ফিরে আসে।
জেলা স্বাস্থ বিভাগ সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল জেলার ১৯ জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগারে পাঠানো হয়। আজ ২৮ এপ্রিল মঙ্গলবার সকালের রির্পোটে ১৯জনের মধ্যে ঐ দুজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। তাৎক্ষনিক ঐ এলাকার ৪টি বাড়ি লকডাউন করা হয়।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২জন। এর মধ্যে এক চিকিৎসক ও এক শ্রমিক সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৯জন ও সৈয়দপুর উপজেলা হাসপাতালের আইসোলেশন ইউনিটে ১ জন চিকিৎসাধীন রয়েছে।