আপডেট: জুলাই ৯, ২০১৯

আপডেট:

খোরশেদ আলম < বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম বৃষ্টিতে আজও দুর্ভোগে বন্দরনগরীর মানুষ। বর্ষণের পাশাপাশি জোয়ারের কারণে পানি জমেছিল বিভিন্ন এলাকায়। পানি জমে সবচেয়ে বেশি ভোগান্তি ছিল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। এদিকে, পাহাড়ি ঢলে রাস্তা ডুবে যাওয়ায় বান্দরবানে সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে সারাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বৃষ্টিপাত অব্যাহত থাকায় মঙ্গলবারেও (৯ জুলাই) জনজীবনে দুর্ভোগ কমেনি চট্টগ্রামে।
নগরীর হালিশহর, আগ্রাবাদ, বাকলিয়া, ওয়াসা,জিইসি, নিউমার্কেট, বদ্দারহাট, মুরাদপুর, তিনপুলের মাথা সহ কয়েকটিস্থানে রাস্তাঘাটে পানি জমায় ভোগান্তিতে পড়ে মানুষ।
তবে এই ভোগান্তি বেশি ছিল আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে। নিচতলায় পানি জমে থাকায় সেবা দিতে বেগ পোহাতে হয় কর্তৃপক্ষকে। পরিস্থিতি সামাল দিতে জরুরি ও প্যাথলজিসহ বিভিন্ন বিভাগ স্থানান্তর করা হয় দ্বিতীয় তলায়।
এদিকে, টানা বর্ষণে পাহাড়ী ঢলে সড়ক ডুবে যাওয়ায় বান্দরবানের সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সকাল থেকে সড়কের দুপাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। এতে ভোগান্তিতে পড়ে পর্যটকরা।
এছাড়া, পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের জন্য ৭ উপজেলায় খোলা হয়েছে ১২৬টি আশ্রয় কেন্দ্র।
ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে। এরমধ্যে মাটিরাঙ্গার বেততলীতে পাহাড় ধসের ঘটনা ঘটলেও কোন ক্ষয়ক্ষতি হয়নি।