১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

বিরামপুর উপজেলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান খাইরুল আলম রাজু

আপডেট: আগস্ট ১১, ২০১৯

  • Facebook Share
বিরামপুর উপজেলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান খাইরুল আলম রাজু

জাকিরুল ইসলাম, বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুলআযহা উপলক্ষে বিরামপুর উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জননেতা খাইরুল আলম রাজু।
উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু বলেন, প্রতিবছর ঈদ আসে সারাবিশ্বের মুসলমানদের জন্য আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। সকল ভেদাভেদ ভুলে সকল শ্রেণী- পেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায় ঈদ।
তাই এ ঈদ সকল কালিমা আর কুলষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে। ঈদ হল খুশি আর আনন্দের উৎসব, শান্তি সম্প্রীতির উৎসব। 
তিনি ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠুক হাসি ও খুশিতে এই প্রত্যাশায় সকলকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, এ ঈদুল আযহা শোকের মাস আগষ্টে উদযাপিত হওয়ায় আমি এ মাসেই নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।ঈদ মোবারক।