২৪, আগস্ট, ২০২০, সোমবার | | ৫ মুহররম ১৪৪২

উষ্ণ অভ্যর্থনায় নতুন নেতৃত্বতে বরণ করলো ইবি ছাত্রলীগ

আপডেট: জুলাই ১৫, ২০১৯

  • Facebook Share
উষ্ণ অভ্যর্থনায় নতুন নেতৃত্বতে বরণ করলো ইবি ছাত্রলীগ

ইবি প্রতিনিধি:

দীর্ঘ ৮ মাস পর কার্যক্রম শুরু হয়েছে ইসলামী বিশ^বিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের। নতুন নেতা পেয়ে উৎসাহ এবং উদ্দীপনায় ফিরে এসেছে দলটির নেতাকর্মীরা। সাথে নতুন নেতৃত্বকে জমকালো আয়োজনে বরণ করে নিয়েছে কর্মীরা। সোমবার (১৫ জুলাই) ফুল দিয়ে বরণ করে আনন্দ মিছিল করে তারা। এসময় আনন্দে মুখে রং মাখতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীদের।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, দীর্ঘ আট মাস কার্যক্রমহীন থাকার পর গত শনিবার দিবাগত রাতে রবিউল ইসলাম পলাশকে সভাপতি এবং রাকিবুল ইসলাম রাকিবকে সাধরাণ সম্পাদক করে নতুন কমিটি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। কমিটির নেতাদের ফুল দিয়ে বরণ করে নেয় কর্মীরা। পরে বিশ^বিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এ ফুল দিয়ে কার্যক্রম শুরু করে নতুন কমিটি। পরবর্তীতে বিশ^বিদ্যালয়ে আনন্দ মিছিল করে দলীয় টেন্টে বক্তব্য রাখেন সভাপতি ও সাধারণ সম্পাদক।

বক্তব্যে ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, ‘আমার এই অর্জন দলের সকল নেতাকর্মীদের প্রচেষ্টার ফসল। কেন্দ্র আমাদের যে দ্বায়িত্ব দিয়েছে তা পালনে সকল নেতাকর্মীর সহযোগিতা এবং প্রচেষ্টা কামনা করছি।’ এছাড়া আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার ঘোষণা দেন তিনি।