খোকন দৌলতপুরঃ কুষ্টিয়া দৌলতপুর ১ আসনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এম পি আফাজ উদ্দিন কে মনোনয়ন না দেওয়ায় সমর্থকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধ। এ বিষয়ে দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ সহ ১৪ ইউনিয়নের নেতা কর্মি সমর্থকরা রাস্তায় আগুন জ্বালীয়ে বিক্ষোভ করেন। তারা জানান কেন্দ্র থেকে, আ.ক.ম সরোয়ার জাহান বাদশা কে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু বাদশা-র নিজ এলাকায় কোন জনপ্রীয়তা নেই, সে জনবিচ্ছিন্ন মানুষ তাকে কি করে মনোনয়ন দেওয়া হল। এ দিকে বর্তমান এম পি আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর সমর্থকরা আল্লারদর্গা এলাকাতে রাস্তায় আগুন ও ট্রাক দিয়ে রাস্তা অবরোধ করে রেখেছে তারা জানান, বাদশাকে দৌলতপুরের মানুষ কেউ চিনে না তার মনোনয়ন আমরা মানিনা এছাড়াও উপজেলার প্রতিটা মোড়ে মোড়ে আফাজ ও রেজাউল হকের সমর্থকরা অবস্থান নিয়েছেন। তাদের দাবি এই মনোনয়ন প্রত্যাহার করা হক, তা নাহলে এই আসণ বাংলাদেশ আওয়ামীলীগ হারাবে। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, আমরা সাধারন মানুষের জান মাল রক্ষার জন্য প্রস্তুত আছি যে কোন ধরনের অপ্রিতিকর অবস্থা ঠেকাতে আমরা প্রস্তুত। এ সময় ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূর – ই- আলম ছিদ্দিকি ঘটনা স্থান পরিদর্শন করেন।