আপডেট: জুলাই ১৫, ২০১৯

আপডেট:

বিশেষ প্রতিনিধি মোঃঅাতিকুর রহমানঃবরিশাল জেলার উজিরপুর উপজেলাধীন গুঠিয়া ইউনিয়নের বৈরকাঠী গ্রামের তাতীঁপাড়ায় রাস্তা নিয়ে গ্রামবাসীদের বিরুদ্ধে মামলা করেছেন একই গ্রামের বাসিন্দা মো:জাহিদুল ইসলাম স্বপন (৪০)।
জানা যায়, তাতীঁপাড়ায় রাস্তাসহ জমির মালিক ছিলেন মো:দেলোয়ার হোসেন ।তার কাছ থেকে কয়েক বছর আগে ঐ জমি ক্রয় করেন মামলার বাদী মো:জাহিদুল ইসলাম স্বপন ।বর্তমানে তার ভাষ্য তিনি তার জায়গা দিয়ে যাতায়াত করার জন্য কোন রাস্তা দিবেন না। আর এ নিয়ে এ পর্যন্ত কয়েকবার তিনিসহ তার পরিবার গ্রামবাসীদের ঝাড়ু প্রদর্শন সহ ঝগড়ায় লিপ্ত হয়। এরই সাথে ঐ রাস্তা খনন করে চলাচলের অনুপযোগি করে রাখেন। যার ফলে বর্ষার সময় এখন সেই রাস্তায় হাটু সমান পানি কাঁদা তে ভরপুর। যা চলাচলের জন্য একদম কষ্টকর।গ্রামবাসীরা এ ভোগান্তির চরম পর্যায়ে উপনিত হলে তারা খননকৃত রাস্তা আবার ভরাট করে। আর এতে ক্ষুব্ধ হয়ে জায়গার মালিক মো:জাহিদুল ইসলাম স্বপন গ্রামবাসীদের বিরুদ্ধে তার বাড়ি দখলের মিথ্যা অভিযোগ এনে সন্ত্রাসী আখ্যা দিয়ে ১৭ জনকে দোষি সাব্যস্ত করে বরিশাল আদালতে একটি মামলা দায়ের করে।
এদিকে বাদির সাথে যোগাযোগ করতে গেলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
গ্রামের এক প্রবীণ বাসিন্দা দৈনিক সময়ের কন্ঠ কে জানান যে তারা ঐ রাস্তা দিয়ে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই চলাচল করছে।