আপডেট: ডিসেম্বর ২২, ২০১৮

আপডেট:

পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃসাইফুল ইসলাম: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ-পটুয়াখালী সদর ও দুমকি) আসনের আওয়ামীলীগ প্রার্থী এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়ার নির্বাচনী এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গাজীপুরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি প্রফেসার এ.এসস.এম সিরাজুল ইসলাম নিলু।উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান রঞ্জুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ নুরুল হক তালুকদার,পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান মোহন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সৌমেন্দ্র চন্দ্র শৈলেন, জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি এ্যডভোকেট মোঃ শাহিন মিয়া, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী আতাহার উদ্দীন আহ্ম্মেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ ইউনুচ আলী সরদার, মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর সিদ্দিকী, আওয়ামীলীগ নেতা মোঃ ইসমাইল হোসেন মৃধা, এ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী হাওলাদার, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রুস্তুম আলী মোল্লা, কাকড়াবুনিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট মোঃ তোয়ায়েল আহম্মেদসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগও শ্রমিকলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে মজিদবাড়ীয়া ও কাকড়াবুনিয়া ইউনয়িনের বিএনপির সহযোগী সংগঠনের অর্ধশত নেতাকর্মী সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। কর্মীসভায় প্রধান অতিথি সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।