৪, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ১৪ জ্বিলহজ্জ ১৪৪১

পাইকগাছায় চৈতান্য’র উন্নত চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

আপডেট: জুলাই ১৯, ২০১৯

  • Facebook Share
পাইকগাছায় চৈতান্য’র উন্নত চিকিৎসার জন্য সাহায্যের আবেদন


(আব্দুর রহিম,) পাইকগাছা-কয়রা প্রতিনিধি:

পাইকগাছায় অসহায় চৈতান্য ঢালী উন্নত চিকিৎসার জন্য সাহায্যের আবেদন। সে উপজেলার গদাইপুর ইউপির মঠবাটী গ্রামের মৃত অতুল ঢালীর ছেলে।

হতদরিদ্র চৈতান্য ঢালী মঠবাটীস্থ পাইকগাছা কেন্দ্রীয় মহা নাম যোগ্যের একজন ভক্ত। গ্রামের সুপারি ও নারিকেল পেড়ে জীবিকা নির্বাহ করে সংসার চালাত। কিন্তু বিধি বাম, মাস ৬ আগে সুপারি গাছ থেকে পড়ে যায়ে দুটি পা ভেঙ্গে যায়। চিকিৎসার জন্য সর্বশেষ সম্বল শেষ করে ঢাকা পঙ্গু হাসপাতালে। দীর্ঘ দিন চিকিৎসা করেও পুরোপুরি সুস্থ হতে পারেনি। ডাক্তারদের পরামর্শ মতে তার উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে হবে।

কিন্তু অর্থের অভাবে ভারতে চিকিৎসা করাতে যেতে পারছেনা। উন্নত চিকিৎসা জন্য তার পরিবার সমাজের বিত্তবান লোকদের সাহায্য কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ নাং ০১৭২০-৬৬১৩৯৪ পার্সোনাল।