আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৯

আপডেট:

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও রংপুর সরকারি পলিটেকনিক শাখার আহ্বায়ক আশিকুর রহমান তিস্তা নদীর পানিতে ডুবে মারা গেছেন।
আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে বন্ধদের সাথে তিস্তা নদীতে গোছল করতে গেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রংপুর জেলার হারাগাছ উপজেলায় তার বাড়ি। হারাগাছ থানার পাশের তিস্তা নদীতে তিনি কয়েকজন বন্ধু নিয়ে গোছল করতে যায়। একসময় ভারসাম্য হারিয়ে তিনি ডুবে যান। তখন বন্ধুরা ফায়ার সার্ভিস কে সংবাদ দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে মৃত ঘোষণা করে।
উল্লেখ্য কক্সবাজার জেলা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদস্যরা গভীর ভাবে শোকাহত।মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।