আপডেট: জুলাই ২০, ২০১৯

আপডেট:

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৬০ পুড়িয়া হেরোইনসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুলাই) দুপুরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেললাইন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃরা হল- দাপা ইদ্রাকপুর এলাকার পান্না ওরফে সোর্স পান্না, তার সহযোগি নাছির গাজী এবং রওশান আলী। এদের মধ্যে মাদক ব্যবসায়ী পান্না জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের সোর্স হিসেবে কাজ করতো বলে সূত্রে জানা গেছে।
সূত্র আরো জানায়, পান্না নিজেকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের সোর্স পরিচয় দিয়ে এলাকায় গোপনে মাদক বিক্রি করে আসছিলো।
অভিযান পরিচালনাকারী ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মিজানুর রহমান জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেললাইন এলাকা থেকে ১৬০ পুড়িয়া হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।