২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

কালিহাতীতে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি পুলিশে সোপর্দ

আপডেট: জুলাই ২১, ২০১৯

  • Facebook Share
কালিহাতীতে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি পুলিশে সোপর্দ

কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলে ছেলে ধরা সন্দেহে পৃথকস্থানে তিন যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

টাঙ্গাইল সদর এবং কালিহাতী উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ তাদেরকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। টাঙ্গাইলের কালিহাতীতে ছেলে ধরা সন্দেহে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

রোববার বিকেলে নারান্দিয়া ইউনিয়নের সয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রথমে তাকে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে স্থানীয়রা ছেলে ধরার শাস্তির দাবিতে হাসপাতাল এলাকায় বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালিহাতী থানার এসআই ফারুক বলেন, ছেলে ধরা সন্দেহে গণপিটুনির শিকার যুবককে কালিহাতী উপজেলা স্বাস্থ কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য পুলিশি প্রহরায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

আহতের স্বজনেরা জানান, বাড়ির চারপাশে বন্যার পানি। বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। ঘরে খাবার নেই। তাই সে জাল কিনতে সয়া হাটে এসেছিলেন।