২৪, আগস্ট, ২০২০, সোমবার | | ৫ মুহররম ১৪৪২

প্রকাশ্যে চলছে “ডিলার ইয়াবা জুয়েল” এর রমরমা ব্যাবসা !

আপডেট: অক্টোবর ৩, ২০১৯

  • Facebook Share
প্রকাশ্যে চলছে “ডিলার ইয়াবা জুয়েল” এর রমরমা ব্যাবসা !

অনুসন্ধানী ডেস্ক :

প্রকাশ্যে চলছে “ডিলার ইয়াবা জুয়েল” এর রমরমা ব্যাবসা!!!!
বার বার  পুলিশের  হাতে গ্রেপ্তার হয়েও
 অজানা কারনে সহজেই ছাড়া পেয়ে আসছে।
ফলে কিছুতেই থামানো যাচ্ছে না এই ব্যাবসার প্রসারতা।

অধিক লাভজনক এবং বহনে সহজতর হওয়ায় দিন দিন নতুন নতুন যুবক-যুবতীরা ঝুকে পড়ছে এই ইয়াবা ব্যাবসায়।বিভিন্ন স্থানীয়দের  দেয়া অভিযোগ অনুসন্ধানে জানা যায় 
যে এলাকার চিহ্নিত ও নামকরা গাজা ও ইয়াবা ব্যাবসায়ী তপন এর ছেলে  “ডিলার ইয়াবা জুয়েল” আরো দুই ছেলে সহ  একটি সংঘবদ্ধ চক্র গাজীপুর জেলার কালীগঞ্জ থানার জামালপুর ইউনিয়ন,বাহাদুরসাদি ইউনিয়ন সহ পলাশ থানার   বিভিন্ন ওয়ার্ডে ও  প্রত্যন্ত অঞ্চলসহ  শহরে ইয়াবা ব্যবসার নেটওয়ার্ক স্থাপন করে গোপনে চালিয়ে যাচ্ছেএই ব্যবসা।

 বিশেষ করে জামালপুর স্কুল রোড থেকে শুরু করে কলেজ রোড ও এর আশপাশের এলাকায়
 প্রকাশ্যে জনসম্মুখে চালিয়ে যাচ্ছে ইয়াবা সহ বিভিন্ন মাদক এর ব্যাবসা।

 ফলে স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকার বেকার তরুণ যুবকরা সহজলভ্যতার কারণে
 ইয়াবা সেবনে আসক্ত হয়ে পড়ছে।
 বিপথগামী হচ্ছে ভদ্র ঘরের স্কুল-কলেজ পড়ুয়া ছেলে- মেয়েরা।
 এলাকাবাসীর অভিমত ঃ
মামলা তো দূরের কথা ছাড়া পেয়ে যায় অদৃশ্য কোন কারনে এ-ই প্রশ্ন জনমণে দেখা দিয়েছে অনেকদিন থেকেই।
 জুয়েলের বাবা তপনও একবার গাজীপুর ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে কালিগন্জ থানা থেকে ছাড়া পায়।

আর বারবার ছাড়া পাওয়ার কারণেই তারা বাপ ও তিন ছেলে এতোটুকু ধমে যায়নি বরং আরো বেশী অপ্রতিরোধ্য ও বেপরোয়া হয়ে উঠেছে।

  সাধারন জনগণ পুলিশ সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তরের   হস্তক্ষেপ কামনা করছে।