আপডেট: জুলাই ২২, ২০১৯

আপডেট:

মোঃ হুমায়ুন কবির টুটুল, ত্রিশাল প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে প্রশাসনিক ভবনের সামনের পুকুরে পোনা মাছ উন্মুক্ত করার মাধ্যমে জাতীয় মৎস সপ্তাহ ২০১৯ পালন করা হয়ছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো.জালাল উদ্দিন,রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড.মো.হুমায়ুন কবীর,পরীক্ষা নিয়ন্ত্রক ড.নির্মল চন্দ্র সাহা,সহকারী প্রক্টর মো.নজরুল ইসলাম,সহকারী প্রক্টর সঞ্চয় কুমার মুখার্জী সহ সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় আরো উপস্থিত ছিলেন ড.মোহাম্মাদ নুরুল্লাহ (পরিচালক) বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ, ড.মো.শাহ আলী (প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা স্বাদু পানি কেন্দ্র)বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ, এ.কে.এস.সাইফুল ইসলাম (সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা স্বাদু পানি কেন্দ্র)বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ ও তার দীর্ঘায়ু কামনা করেন।