১০, মে, ২০২১, সোমবার | | ২৮ রমজান ১৪৪২

আন্তঃবিভাগ বাস্কেটবলে চ্যাম্পিয়ন ইবির ফিন্যান্স বিভাগ

আপডেট: জুলাই ২৩, ২০১৯

  • Facebook Share
আন্তঃবিভাগ বাস্কেটবলে চ্যাম্পিয়ন ইবির ফিন্যান্স বিভাগ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ইনডোর গেমসের বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ। মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে হারিয়ে শিরোপা অর্জন করে তারা। 
জানা যায়, বাস্কেটবলের ফাইনাল খেলার মধ্যদিয়ে পর্দা নামল এবারের আন্তঃবিভাগ ইনডোর গেমসের। ফাইনাল ম্যাচে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে ৫৮-১৬ ব্যাবধানে হারায় ফিন্যান্স বিভাগ।এরআগে আন্তঃবিভাগ টেবিল টেনিস (ছেলে-মেয়ে) ও ব্যাটমিন্টন (ছেলে-মেয়ে) টুর্নামেন্ট শেষ হয়।  
খেলায় টেবিল টেনিসে ছেলে ক্যাটাগরিতে আইন বিভাগকে হারায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ও মেয়ে ক্যাটাগরিতেও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি  (আইসিটি) বিভাগকে হারিয়ে চ্যাপিম্পয়ন হয় সিএসই বিভাগ।
এছাড়া ব্যাডমিন্টনে ছেলে ক্যাটাগরিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ ও আইসিটি বিভাগ সংযুক্তভাবে চ্যাম্পিয়ন হয় এবং মেয়ে ক্যাটাগরিতে মার্কেটিং বিভাগকে হারিয়ে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে টুর্নামেন্টের তিন ফরমেটের বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ক্রিড়া কমিটির আহবায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা। 
শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা মাবিলা রহমানের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।