আপডেট: জুলাই ২৩, ২০১৯

আপডেট:

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
মঙ্গলবার দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া কচুয়ার পাড় মোড়ে এক সৎ বাবা তার ৪ বছরের প্রতিবন্ধি শিশু স্বাধীনকে গলাটিপে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী ঘাতক পিতা কামাল উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ধারনা করছে পারিবারিক কলহের কারনে শিশুটিকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।স্থানীয় এলাকাবাসী জানায়, , গত ৬ মাস আগে কান্দানিয়া কচুয়ার পাড় এলাকার কামাল উদ্দিন একই গ্রামের বিধবা উম্মে কুলছুমকে প্রতিবন্ধি সন্তানসহ বিয়ে করে। বিয়ের পর থেকে তাদের বনিবনাত না হওয়ায় প্রায়ই ঝগড়া হয়। গতকাল মঙ্গলবার সকালে স্বামী স্ত্রীর ঝগড়া হলে কুলসুম তার ৪ বছরের প্রতিবন্ধি সন্তানকে বাড়িতে রেখে পাশ্ববর্তী এক বাড়ি চলে যায়। বাড়িতে ফিরে এসে প্রতিবন্ধি শিশুকে মৃত অবস্থায় দেখতে পায়।ওম্মে কুলসুমের অভিযোগ তার স্বামী কামাল উদ্দিন ৪ বছরের প্রতিবন্ধি শিশুকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী শিশুটির সৎ পিতা কামালকে কচুয়ার মোড়ে একটি দোকান থেকে আটক করে ফুলবাড়িয়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে শিশুর লাশ উদ্ধার করে আটক কামাল উদ্দিনকে থানায় নিয়ে আসে।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার পিপিএম বার বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। ময়না তদন্তের রিপোর্টে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।